পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদে সহ সভাপতি, যুগ্ম সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে।
রোববার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২৭৪ জন ভোটারের মধ্যে ২৩৬ জন সদস্য ভোট প্রদান করেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামীলীগ সমর্থিত) প্যানেল থেকে অ্যাডভোকেট ফারুক আহমেদ সরদার ১২৩ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি পদে নিজাম উদ্দিন সরদার ১১৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ হাড্ডাহাড্ডি লড়াই হয়।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অপর বিজয়ীরা হলেন- গ্রন্থগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুশেন হালদার, খেলাধুলা সম্পাদক আকন্দ মো. রুহুল আমিন ও সদস্য পদে আনোয়ার হোসেন তালুকদার। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের অপর বিজয়ীরা হলেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, হিসাব নিরিক্ষক মিজানুর রহমান (২), সদস্য পদে শফিকুল ইসলাম (স্বপন), মনিরুজ্জামান ও মো. বায়েজীদ খান।










