মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে খুলনার কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। চলে সোয়া ১০টা পর্যন্ত। বৃষ্টিতে দুর্ভোগে পড়ে শ্রমজীবী মানুষ। স্কুলগামী শিক্ষার্থীদের নিয়েও বিপাকে পড়েন অভিভাবকরা। বৃষ্টি বেশি হলে রবিশস্যের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা কৃষি বিভাগের।