ঝালকাঠির দুটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ঝালকাঠি জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।
ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী ডা. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।
অপর দিকে ঝালকাঠি-২ (সদর - নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।














