প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম আশ্রয় ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনার দিঘলিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বই বিতরণ হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার বারাকপুর মধ্যপাড়ায় শিশুদের মাঝে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম, দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দাশ, এমজি হাসনাইন, মো. হাবিবুর রহমান তারেক প্রমুখ।
খুলনায় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বই বিতরণ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম আশ্রয় ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনার দিঘলিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বই বিতরণ হয়েছে।










