র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) র্যাবের ১১তম পরিচালক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ব্যারিস্টার মো. হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। পুলিশের
অতিরিক্ত মহাপরিদর্শক মো. হারুন অর রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ
সুপার হিসেবে যোগদান করেন। চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন
করেছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপ-পুলিশ কমিশনার
হিসেবে ডিএমপি, ঢাকা ও সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার
হিসেবে সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স,
ঢাকা এবং পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অবদান
এবং সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত
হন।










