নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দুই নারী দগ্ধ হয়েছেন৷। সিলিন্ডার লিকেজ থেকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সানারপাড় এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুই নারী হলেন আইরিন (৩০) ও তার প্রতিবেশী জান্নাত (২৮)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আইরিনের শরীরের ২ ও জান্নাতের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরেছে। ডেমরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।










