মুন্সিগঞ্জে মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম মাত্রার সার ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় গজারিয়া উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন ও বাস্তবায়ন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। এ সময় কৃষকদের জমির মাটির উপযোগিতা অনুযায়ী সঠিক সার ব্যবহারের কৌশল, মৃত্তিকা নমুনা সংগ্রহের সঠিক নিয়ম, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফলন বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।