কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার মাঝরাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। ধাওয়ার মুখে পাচারকারীরা ইয়াবার প্যাকেটগুলো নদীতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।