নাটোরের লালপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি
সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে ডেবরপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিরোপাড়া গ্রামের শহিদুল ইসলাম
(৬০) এবং তার ছেলে সোহাগ (৩৫) ও নাতি ইভান (৫)।
খবরটি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম।
তিনি জানান, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী
লোকাল বাস জিএম ট্রাভেলসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
হয়। এতে ঘটনাস্থলে সোহাগ ও ইভানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা শহিদুল ইসলামকে হাসপাতালে
নেয়ার পথে তারও মৃত্যু হয়।
লালপুর থানা পুলিশ বাসটি জব্দ করেছে বলেও
জানান ওসি মনোয়ারুল।










