সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে ঢাকার নিউমার্কেট ও কক্সবাজারের ঈদগাঁয় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিউমার্কেট থানায় ৬২ সদস্যের প্রতিনিধি কমিটি করার কথা জানায় জাতীয় নাগরিক কমিটি।

পৃথক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের ঈদগাঁয় ১০৪ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।