মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল সুমল লাল নামের এক ব্যক্তির গুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে তিনটি সিসা কার্তুজ, পাঁচটি লোহার বাঁট, সাতটি লোহার ব্যারেল, সাতটি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ছয়টি লোহার বোল্ট, লোহার তৈরি লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।