নারায়ণগঞ্জ আউটডোর গ্রুপের আয়োজনে তিন দিনব্যাপী জলরঙ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। চিত্রশিল্পী জিয়াউর রহমান জয়ের তত্ত্বাবধানে কর্মশালায় অংশ নেন চারুকলা ও এর বাইরের কয়েকজন তরুণ শিক্ষার্থী।