নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি র‌্যাবের। গতকাল বিকালে র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হাসুয়া ও রামদাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।