প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন
মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের
এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার
সঙ্গে করা চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর
মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।










