গাইবান্ধার সাঘাটায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম‍্যাজিস্ট্রেট। গতকাল উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী। এ সময় এসএসবি ভাটার মালিক মুকুল মিয়া, এসবি ব্রিকসের মালিক ফারুক তালুকদার ও কেবিসির মালিক শরিফুল জরিমানা করা হয়।