গাইবান্ধায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসীম রেজা নীলু।
অগ্নিকাণ্ড
গাইবান্ধায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।










