রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩টি শর্টগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও ১টি পুলিশ বেল্ট মোহাম্মদপুর থানাধীন বেড়িবাধঁ এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-২।
গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে র্যাব-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাধঁ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি শর্টগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও ১টি পুলিশ বেল্ট উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও বেল্ট মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।










