নারী এনজিও কর্মীকে ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এম মঞ্জুর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মঞ্জুর আলম আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কক্সবাজারের অতিরিক্ত পিপি ফখরুল ইসলাম গুন্দু জানিয়েছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলেন মঞ্জুর।