ইতালির রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন।
শনিবার (২৬ এপ্রিল) রোমে একটি হোটেলে প্রধান উপদেষ্টার অবস্থানস্থলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।















