গতকাল দুপুরে জেলা ইমাম সমিতির উদ্যোগে শহরের নাগেরবাজার এলাকার শহর রক্ষা বাঁধ-সংলগ্ন সুপারি পট্টিতে এ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. রুহুল আমিন ও বাগেরহাট জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ।