আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে নাটোরের গুরুদাসপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় তারা বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে কারো চাকরি থাকবে না এবং গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, ওসি মো. আব্দুল মতিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।