বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটশ হাইকমিশনার। বুধবার (৪ সেপ্টেম্বর) বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে চেয়ারপার্সনের গুলশানের বাস ভবনে যান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার,
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল
উপস্থিত ছিলেন।










