সিরাজগঞ্জের কাজিপুরে স্ত্রী হত্যা মামলায় নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। ২০২২ সালের ৬ এপ্রিল যৌতুকের জন্য নাজমুল ও তার পরিবারের সদস্যরা মীম খাতুনকে হত্যা করেন বলে মামলায় উল্লেখ ছিল। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মাসুদুর রহমান।
যাবজ্জীবন
সিরাজগঞ্জের কাজিপুরে স্ত্রী হত্যা মামলায় নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জের কাজিপুরে স্ত্রী হত্যা মামলায় নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।










