রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ১২ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত সাতজন, মাদক মামলায় তিনজন ও অন্যান্য মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।










