বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আগামী ৮ ডিসেম্বর অ্যাডভোকেট ফজলুর রহমানকে তার একাডেমিক সার্টিফিকেট ও বার কাউন্সিলের সার্টিফিকেট সহ স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য ইস্যুতে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউশন।










