গাইবান্ধায় যমুনা-ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলে প্রাপ্ত পাঁচ (রুটাইল, জিরকন, গার্নেট, ম্যাগনেটাইট ও ইলমেনাইট) খনিজ সম্পদ আহরণে ৭৯৯ হেক্টর জমি ইজারা পেয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেড। সম্প্রতি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক আব্দুল কাইয়ুম সরকার স্বাক্ষরিত চিঠিতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে ২৮টি শর্তে এ ইজারা মঞ্জুর করা হয়।