চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নুরুল ইসলাম নুরু ভুঁইয়া।

জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় বাগদাদী চৌরাস্তা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ফরিদগঞ্জ উপজেলার ৬ নং পশ্চিম গুপ্টি ষোলদানা গ্রামের আজীম ভুঁইয়া বাড়ির নুরুল ইসলাম নুরু ভুঁইয়া মারা যান। পরে তার মৃতদেহ সদর উপজেলা মডেল থানায় নিয়ে আসা হয়।