নাটোরের সিংড়ায় কৃষক আরশেদ হত্যার দায়ে মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে এ মামলার অন্য ১৭ আসামিকে। গতকাল দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরিফ উদ্দিন এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত মিজান পলাতক থাকলেও অবশিষ্ট ১৭ জন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ১৮ জুলাই সিংড়া উপজেলার শালিকা টলটলি পাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে স্থানীয় মিজান-বুদ্দু গ্রুপের সঙ্গে সংঘর্ষে আরশেদ আলী নিহত হন।