নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল
ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ) দিবাগত রাত ৩ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি যুব উন্নয়নের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর ফতুল্লা থানার লামারবাগ
এলাকার মো. সোহাগের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক শনিবার (১৬ মার্চ)
বিকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে তার মৃত্যু হয়। ছেলেটি বাসের হেলপার ছিল। চাপা দেয়া গাড়ি আটক করা যায়নি। এ ঘটনায়
স্বজনরা থানায় মামলা দিতে আসেনি।










