গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২য় শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে এ ঘটনা ঘটে।
আটককৃত বিষা শেখ ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রামের বাসিন্দা।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত তার নিজের ভুট্টা ক্ষেতে নিয়ে ভিকটিমকে ধর্ষণের ঘটনা ঘটায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










