তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মেলার আয়োজন করে। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে কীভাবে তথ্য পাওয়া যায় সে বিষয়ে দর্শনার্থীদের ধারণা দেয়া হয়।
লক্ষ্মীপুরে তথ্য মেলা
তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।










