কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার হাটশহরিপুর এলাকার সাকিবুল ইসলাম (১৭) ও অপূর্ব ইফতি তাইফ (১৬)।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষা শেষে বুধবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে গড়াই নদীতে গোসল করতে যায় সাকিবুল ও তাইফ। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।

পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।