রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন।

এর আগে বুধবার ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে এ পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া এ এম আমিন উদ্দিন। সেই পদে এবার বসতে চলেছেন মো. আসাদুজ্জামান।