নিত্যপণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ দাবিতে গতকাল গাইবান্ধায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জননিরাপত্তা নিশ্চিত, সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারা। বক্তারা বলেন, ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী তিন মাসে জনগণের আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত।’ সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ প্রয়োজনী সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা।
রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
নিত্যপণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
নিত্যপণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।










