বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, ‘জুলাই জাতীয় সনদ দিয়ে আমাদের যদি কালকেই স্বাক্ষর করতে বলে আমরা কালই স্বাক্ষর করব। এখানে কোনো দ্বিমত নেই। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে—নোট অব ডিসেন্টসহ সেসব খসড়ায় যেকোনো সময় বললে বিএনপি স্বাক্ষর করতে রাজি আছে। জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে। জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের বিষয়ে যে প্রস্তাব দেয়া হয়েছিল সে বিষয়ে এ বছরের ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি।’
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ
জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি
বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।










