চিকিৎসকদের সমন্বয়ে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২২ নভেম্বর) ১০৩ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটির ১০৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো।

সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।