গাইবান্ধায় সমাবেশ করেছে নারীমুক্তি কেন্দ্র। সমাবেশ থেকে ২৪ আগস্ট রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল বেলা ১১টায় শহরের ১ নম্বর রেলগেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের ইয়াসমিনকে পুলিশ পাশবিক নির্যাতনের পর হত্যা করে। এর প্রতিবাদে দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন শুরু হয়। পরে হত্যাকারীদের ফাঁসি দেয়া হয়। দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।’
গাইবান্ধায় নারী সমাবেশ
গাইবান্ধায় সমাবেশ করেছে নারীমুক্তি কেন্দ্র। সমাবেশ থেকে ২৪ আগস্ট রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি জানিয়েছেন বক্তারা।










