এসব রিকশার বিভিন্ন অংশে মার্কিন পতাকার তিনটি রঙ এবং তারাগুলো ফুটে উঠেছে। ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।