আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের দেখলেই গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে।










