যশোরের নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, যশোরে কোনো অপরাধী বা তার কোনো বাহিনী থাকবে না; থাকবে না কোনো রঙ। তাকে অপরাধী হিসেবেই দেখা হবে। ইতিহাস-ঐতিহ্যের জেলা যশোরে শান্তি বিঘ্নকারীকে সহ্য করা হবে না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘পুলিশ-সাংবাদিকের কাজ একই। সাংবাদিকরা সমাজের জন্য অনেক কাজ করেন। পুলিশও সমাজের অংশ। সমাজের ভালো কাজের জন্য পার্টনারশিপ জরুরি। কথা দিচ্ছি, মানুষকে সহযোগিতা করার স্বার্থে কাজ করব।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, তৌহিদুল ইসলাম, গোলাম রব্বানীসহ সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন।