গাইবান্ধায় গৃহবধূ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর হত্যাকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। যৌতুকের টাকার জন্য গৃহবধূ শাহীনাকে তার স্বামী জাহাঙ্গীর হত্যা করেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।