অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মো. আবদুল কাইয়ুম। মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।
অন্যান্য গুরুত্বপূর্ণ একক প্রার্থী থাকায় বেশ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল মান্নান, মো. আবদুর রহমান খান এবং মো. মোখলেছুর রহমান।
কোষাধ্যক্ষ পদে পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কুদ্দুস খান। যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা, দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান ও সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
তবে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা থাকায় আগামী ২০ জুন ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।










