গাইবান্ধা সদর উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশেদ আলী (৪৫) ও তার স্ত্রী আলেমা বেগম (৪০)। সকালে বাড়ির পাশে হারিয়ার বিলে নিজেদের কৃষি জমি পরিচর্যা করতে যান কাশেদ আলী ও আলেমা বেগম। ধারণা করা হচ্ছে, সেচ পাম্পের কাছে তারা বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে।










