বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে আগামী পাঁচ বছরের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন আইন সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (ছ) এবং বিধি ৩ (৩) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে পাঁচ বছর মেয়াদের জন্য মনোনীত করেছেন। ইহা অবিলম্বে কার্যকর হবে।