কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখিয়ে দেশপ্রেমের শপথ নিয়েছে। গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আলোচনা সভা ও চরিত্র গঠনের সচেতনতামূলক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মু. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্য শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে ১৫ বছর ধরে ৬৪ জেলায় কাজ করে যাচ্ছে।
মাদককে লাল কার্ড
গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আলোচনা সভা ও চরিত্র গঠনের সচেতনতামূলক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আলোচনা সভা ও চরিত্র গঠনের সচেতনতামূলক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।










