নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক দখল করে গড়ে ওঠা বাজার ও দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে শহরের দিগু বাবুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। ধাপে ধাপে নগরীর অবৈধ স্ট্যান্ড, ফুটপাতে থাকা হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু।