বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বজ্রপাতে সালাম শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার আট্টাকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সাতশৈয়া গ্রামের বাসিন্দা। 

ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে ধান ক্ষেতে কাজ করছিলেন সালাম শেখ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।