নাটোরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় প্রবাসীর স্ত্রী ও এক
যুবককে গ্রাম্য সালিশে ১০০ বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। গতকাল দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। বেত্রাঘাতের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আটক যুবক আমির হামজা পশ্চিম ভেংড়ী গ্রামের হাছান আলীর ছেলে। জনতার হাতে আটকের পর সালিশে প্রবাসীর স্ত্রী ও আমির হামজাকে ১০০ বেত্রাঘাত ও জুতার মালা পরানো এবং যুবকের ১০ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, হান্নান আলী, আফসার আলীসহ গ্রামের মাতবররা।
এলাকাবাসী জানায়, গতকাল ভোর রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংড়ী গ্রামের এক প্রবাসীর বাড়িতে তার স্ত্রী ও পশ্চিম ভেংড়ী গ্রামের যুবক আমির হামজাকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে বেলা ১১টায় ওই বাড়ির উঠানে সালিশে আটক গৃহবধূ ও যুবককে এ শাস্তি দেন গ্রামের মাতবররা।










