জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে কর প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ কর্মকর্তা। বিক্ষোভকারী কর্মকর্তাদের মধ্যে শুল্ক, আবগারি ও আয়কর ক্যাডারের কর্মকর্তারাও ছিলেন। গতকাল রাজধানীর এনবিআর ভবনে এ বিক্ষোভ করেন তারা।