গাইবান্ধায় নবনিযুক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপার এ সভা করেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময়
গাইবান্ধায় নবনিযুক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










